রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-বিভাগ (ডিবি)।গত সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ঢাকার বিভিন্ন স্থানে গোপনে মিটিং ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে তাদের।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





