ঢাকা–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের সমাবেশে হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।
সমাবেশে ইশরাক অভিযোগ করেন, “শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করেন, “জুলাই আন্দোলনের সময় বিভিন্ন দল একত্রিত না হলে বহিঃশত্রু আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে।”
বিএনপি নেতা বলেন, দেশের স্বার্থে সব পার্থক্য ভেঙে সামনে এগিয়ে আসা প্রয়োজন এবং দেশের করদ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না।





