রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
\r\nগ্রেপ্তারকৃতরা হলেন: ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানা ৩ নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক জসিম খান (৩০), খিলগাঁও থানা ৭৪ নং ওয়ার্ডের উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০), খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২), খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো: আমিনুল ইসলাম রিফাত (২৮)।
\r\nখিলগাঁও থানার সূত্রে জানা যায়, পুলিশ শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নন্দীপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে জসিম খান ও সামিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করে। একই রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিল আহমেদকে আটক করা হয়।





