অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকের এক পর্যায়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব কিছু সময় আলোচনায় অংশ নিয়ে পরে বেরিয়ে যান।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি। আহসান এইচ মনসুরের বিদায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কিছু বলার নেই।” নতুন গভর্নরের সঙ্গে আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে তিনি বলেন, “নো কমেন্টস।”
পরে সাংবাদিকদের আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে লিফটে করে মন্ত্রণালয় ত্যাগ করেন অর্থমন্ত্রী।





