অমর একুশে বইমেলা-২০২৬ স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন-পরবর্তী সময়ে বইমেলা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের এক সিদ্ধান্ত অনুসারে নির্বাচন শেষ হওয়ার পর বইমেলা আয়োজন করতে হবে। এ প্রেক্ষিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে নির্ধারিত তারিখ স্থগিত করা হলো। পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা ডিসেম্বরের ১৭ তারিখ থেকে শুরু করার পরিকল্পনা ছিল।