ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।


\r\n

বিসিবি শর্ত দিয়েছিল, যদি বৃহস্পতিবারের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফেরে, তাহলে বিপিএল স্থগিত করা হবে। কোচ ও ক্রিকেটারদের অনড় অবস্থান এবং ম্যাচ বয়কটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


\r\n

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে খেলার আগেই পরিস্থিতি অচল হয়ে পড়ে। দিনের ম্যাচগুলো নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি। বিকালের ম্যাচও মাঠে গড়ায়নি। এরপরই বিসিবি আনুষ্ঠানিকভাবে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।