নিজস্ব প্রতিনিধি: আপনি তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন। আপনি গণঅভ্যুত্থানের মহানায়ক নন। আপনি গণঅভ্যুত্থানের কেউ নন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে এসব মন্তব্য করেছেন কবি ও লেখক ফরহাদ মজহার।
(মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড পিস স্টাডিজ-এর উদ্যোগে “ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা ও নির্বাচন” শীর্ষক আলোচনা সভায়, প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছেন তিনি।
অধ্যাপক ইউনুসের সমালোচনায় ফরহাদ মজহার আরো বলেন, তিনি এসেই বাচ্চা বাচ্চা ছেলেরা, তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে বললেন যে ওরা হল মাস্টারমাইন্ড। আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম আমরা দেখেছি। সেখানে শিবির ছিল, সেখানে সেকুলার লোকজন ছিল, বামপন্থীরা ছিল, এমনকি যে তরুণ বহু ছাত্ররা যাদেরকে আমরা বৈষম্যবিরোধী ছাত্রদলের নেতা বলছেন তারাও ছিল। সকলে মিলে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, আপনি নিজেই তো অবৈধ আপনি অবৈধ সরকার। প্রথম দিন থেকে বলছি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করা এবং নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু করা।





