ইরানে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে সবচেয়ে বেশি লাভবান হবে চীন ও রাশিয়া— এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ড. আলাম সালেহ। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

\r\n

ড. সালেহ বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালায়, তাহলে সেটা চীন ও রাশিয়ার জন্য হবে সুসংবাদ। তারা বরং চাইবে, যুক্তরাষ্ট্র এমন এক শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে জড়িয়ে পড়ুক, যা তাকে দীর্ঘমেয়াদে ক্লান্ত করবে।”

\r\n

বিশ্লেষক সালেহের মতে, ইরান কোনো ছোটখাটো গেরিলা গোষ্ঠী নয়—“ইরান হুতি, তালেবান, সিরিয়া কিংবা ইরাকের মতো নয়। এটি একটি সংগঠিত রাষ্ট্র এবং তুলনামূলকভাবে সামরিকভাবে শক্তিশালী। ফলে যুক্তরাষ্ট্রের জন্য এটা হবে দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাত।”

\r\n

সালেহের বিশ্লেষণে উঠে আসে, যুদ্ধ শুরুর পর চীন ও রাশিয়া সরাসরি জড়াবে না, তবে তারা ‘পেছন থেকে কৌশলগতভাবে’ ইরানকে সহায়তা করবে, যেন দেশটি দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারে।

\r\n

বিশেষ করে চীনের লক্ষ্য থাকবে ইরানের তেল রপ্তানি ও আঞ্চলিক বাণিজ্য সচল রাখা। অন্যদিকে, দীর্ঘ যুদ্ধ পশ্চিমা দেশগুলোর ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াবে, যা চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের লাভবান করতে পারে

\r\n

ড. সালেহ মনে করেন, “চীন ও রাশিয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত ও ক্লান্ত রাখা।”তারা চাইবে, এই সংঘাত যত দীর্ঘ হয়, ততই বিশ্ব রাজনীতির মেরুকরণে তারা লাভবান হবে।