ইরানকে দ্রুত আলোচনায় ফিরতে আবারও সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বেশি দেরি হওয়ার আগেই” যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করা উচিত।
ট্রাম্প লিখেছেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের (ইরান)। একবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আর ফেরার পথ থাকবে না, এবং তা ভালো দেখাবে না।”
তিনি আরও দাবি করেন, ইরান ইতোমধ্যেই “সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত” এবং সেখান থেকে ফিরে আসার সুযোগ খুবই সীমিত।
এদিকে, ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এসেছে, যখন ইসরায়েল দাবি করেছে—ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌ-প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।





