বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে আমি বলেছিলাম—অনেকে ভাবতে পারেন, প্রতিপক্ষ তো আর মাঠে নেই, সেক্ষেত্রে সামনে নির্বাচন কঠিন হবে না। কিন্তু তখনই আমি সতর্ক করেছিলাম যে, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন একটি নির্বাচন।

সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এক বছর আগেই আমি বলেছিলাম—অদৃশ্য শক্তি নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি তখন কী বলেছিলাম। তবে যত ষড়যন্ত্রই হোক না কেন, বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ আমরা সফল হব।”

বক্তব্যের শেষে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বিএনপি একটি পরিবার। এই পরিবারের সব সদস্য যদি একসাথে কাজ করে, তাহলে কোনো ষড়যন্ত্রই আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না।”

বিস্তারিত আসছে..........