কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধাবস্থার আশঙ্কা দেখা দিলেও পাকিস্তানের অনেক রাজনীতিক এ হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলা বলে দাবি করছেন। এবার একই ইঙ্গিত দিলেন এক ভারতীয় সেনা কর্মকর্তা।
\r\nসামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে অশোক কুমার নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা হিসেবে পরিচয় দেন, পেহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন হিসেবে উল্লেখ করেছেন।
\r\nভিডিওতে তিনি বলেন, \"আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। পেহেলগাম হামলার বিষয়ে যা দেখানো হচ্ছে, তা পুরোপুরি সত্য নয়। হামলার গোয়েন্দা ব্যর্থতা এবং মিডিয়ার গল্প গভীর সন্দেহের জন্ম দেয়। আমার দীর্ঘ সেনা জীবনে অনেক অপারেশন দেখেছি, কিন্তু পেহেলগাম হামলার ধরণ একেবারেই আলাদা। এর বেশ কিছু লক্ষণ সাজানো হামলার ইঙ্গিত দেয়—যেখানে হামলাটি বাইরে থেকে ‘জঙ্গি হামলা’ মনে হলেও, এর পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।\"
\r\nতিনি আরও অভিযোগ করেন, \"হামলার পর আমাদের সৈনিকরা কয়েক ঘণ্টা আহত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন, অথচ তাদের উদ্ধার বা চিকিৎসা সহায়তা পাঠানো হয়নি। কমান্ডো টিম বা কোনো উচ্চপদস্থ অফিসার সেখানে উপস্থিত হননি। সবকিছুই যেন পূর্বনির্ধারিত ছিল।\"
\r\nঅশোক কুমার আরও বলেন, \"একজন সৈনিক হিসেবে আমার দায়িত্ব শুধু সীমান্ত রক্ষা করা নয়, সত্যকেও রক্ষা করা। ধোঁকার মুখে চুপ থাকা দেশপ্রেম নয়। সত্য প্রকাশ হওয়া উচিত, তা যত কঠিনই হোক না কেন।\"
\r\nতবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও এবং অশোক কুমারের পরিচয় বা তার দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি ।





