জনগণের অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
বুধবার (আজ) বেলা সাড়ে ৩টায় ৬৭ সদস্যের এই কমিটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশের ভিত্তিতে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ কমিটিটি অনুমোদন দেন।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম অমি এবং সদস্য সচিব হয়েছেন সাইফ আল ইমরান।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. রাব্বি রহমান, রেদোয়ান আহমেদ, সুবর্ণা জিপু ও মো. নেছার উদ্দিন। আর যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আবু হাসান মিলন, মো. রাব্বি হাসান, মুসফিকা আক্তার এবং জান্নাতুল ফেরদৌস।
কমিটিতে আরও ৫৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
‘আপ বাংলাদেশ’ স্থানীয় সমস্যা সমাধানের মাধ্যমে টেকসই উন্নয়নে বিশ্বাসী। নবঘোষিত কমিটি পটুয়াখালীর জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়।





