ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ৬ মাস মেয়াদি একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশে এবং আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহর যৌথ অনুমোদনে এই কমিটি গঠন করা হয়।


কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের মাহমুদ মুর্তজা। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কামরুল হাসান, মো. নুরুদ্দিন, আশরাফুল ইসলাম, মুবিন মুন্সি, নাছরুল্লাহ আল কাফী এবং মোহাম্মদ মিনহাজুল হক।


সদস্য সচিবের দায়িত্বে আছেন মানজুর আজিজ। আর যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. নাহিদ শেখ, আমিন খান, ফাহাদ শিকদার অপি, আরাফাত হোসাইন ও মো. সোহাগ শেখ।


৬২ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ করবে। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থান-ভিত্তিক দাবিসমূহ—জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের পুনর্বাসন—সহ সংগঠনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবে।


আপ বাংলাদেশ জানিয়েছে, দলটি দুর্বৃত্তায়নের রাজনীতিকে পরিহার করে একটি ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে বদ্ধপরিকর। আগামী দিনে পিরোজপুর জেলা শাখা সেই লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।