আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে - আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ- এর অনুমোদনে সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই আহ্বায়ক কমিটি জেলার সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা, স্থানীয় নেতৃত্বকে সক্রিয় ও একীভূত করা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করবে।
৪৮ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিতে যারা আছেন :আহ্বায়ক: মোঃ আব্দুস সবুর তালুকদার রাকিব। যুগ্ম আহ্বায়ক: রাসেল আহমেদ সানজিদ, মোঃ কাউসার আলী, মোঃতুহিন রেজা, মোঃ কাউসার আহম্মেদ, সদস্য সচিব: মোঃরাসেল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব: মোঃ আসিফ হামজা তালুকদার, মোঃ মাহমুদুল হাসান, মোহাম্মদ বেল্লাল হোসেন, সোলাইমান হোসেন এবং সদস্য পদে আছেন ৩৮ জন।
সিরাজগঞ্জ আহ্বায়ক কমিটির সদস্যগণ আপ বাংলাদেশ-এর ঘোষিত লক্ষ্য ও মূল্যবোধকে ধারণ করে স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি, তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক রাজনীতি, জনগণের অধিকার এবং অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। রাজনৈতিক ও সাংগঠনিক পরিমণ্ডলে ইতিবাচক গতিশীলতা সৃষ্টি করবে।
আপ বাংলাদেশ বিশ্বাস করে, সিরাজগঞ্জ জেলা কমিটির এই নতুন সূচনা আগামী দিনে গণমানুষের রাজনীতির পথে আরেকটি দৃঢ় পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে।





