‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলার চরফ্যাশনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

‎রবিবার (৪ জানুয়ারী)বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে চরফ্যাশন উপজেলা ও পৌর মৎস্য দলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
‎চরফ্যাশন উপজেলা মৎস্য দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আসলানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক ইসলামি, শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ, উপজেলা মৎস্য দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান, পৌর মৎস্য দলের সভাপতি মোসলেউদ্দিন খান, সাধারণ সম্পাদক মাহফুজ, সিনিয়র সহ-সভাপতি নুরে আলম মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়াকে একজন ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন।