সিআইডি আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয়ের শহীদদের মরদেহ শনাক্তের কাজ করছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।


তিনি জানান, কবর থেকে তোলা ৮টি মরদেহের ডিএনএ সংগ্রহ ও পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। গত রোববার (৭ ডিসেম্বর) মোহাম্মদপুর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে মরদেহ তোলা শুরু হয়। সোমবার ৪টি, মঙ্গলবার সকাল পর্যন্ত ২টি মরদেহ তোলা হয়েছে এবং পোস্টমর্টেম ও ডিএনএ সংগ্রহের কাজ চলছে।


সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, আন্তর্জাতিক প্রোটোকল ও মিনেসোটা প্রটোকল অনুসারে মরদেহ তোলা, পোস্টমর্টেম ও ডিএনএ স্যাম্পলিংসহ প্রতিটি ধাপ সম্পন্ন হচ্ছে। আর্জেন্টিনা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফান্ডার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।


প্রাথমিকভাবে ১১৪টি কবর চিহ্নিত করা হয়েছে। মৃতদেহ তোলার পর পোস্টমর্টেম ও ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে পুনরায় দাফন করা হবে। স্বজনরা চাইলে লাশ গ্রহণ করতে পারবেন। এখন পর্যন্ত ১০ জন স্বজন আবেদন করেছেন।


সিআইডি পরিবার ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন এবং জানান, মৃতদেহের কোনো ছবি বা সংবেদনশীল তথ্য প্রকাশ করা যাবে না। তিনি বলেন, এই প্রক্রিয়ায় সব শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।


\r\n\r\n\r\n\r\n\r\n

ইউএনএইচআর-এর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে কার্যক্রম পরিচালনা করা হবে এবং তিনি সিআইডিকে সহায়তা করবেন।