জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার রাতের প্রজ্ঞাপনের মাধ্যমে আটজন জেলা প্রশাসককে যুগ্মসচিব পদে পদায়ন করেছে। এতে হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হয়েছেন, মাগুরার ডিসি ওহিদুল ইসলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে দায়িত্ব পান।
সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ খাদ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে পদায়ন হয়েছেন, নোয়াখালীর ডিসি খন্দকার ইশতিয়াক আহমেদ স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব হয়েছেন।
পিরোজপুরের মোহাম্মদ আশরাফুল আলম খান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব, বগুড়ার ডিসি হোসনা আফরোজা বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ও ঢাকার ডিসি তানভীর আহমেদ মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব হয়েছেন।
একই সঙ্গে গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়জ্জম আহমদ প্রদান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান। অপর একটি আদেশে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।





