ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান।
তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোতে ব্যালট পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে। এ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
\r\nএ ছাড়া ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে বলে জানান তিনি।
সালীম আহমাদ খান আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।





