বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা হয় না। মঙ্গলবার সকালে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


\r\n

তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, তবে জনগণই তাদের প্রতিহত করবে। একই সঙ্গে তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন।


\r\n

মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।