আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) পরীক্ষার্থীদের পক্ষে একজন আইনজীবী হাইকোর্টে রিটটি দাখিল করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
এর আগে, গত ২৬ নভেম্বর পিএসসি ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আবেদন শুরু হয়েছিল ৪ ডিসেম্বর এবং শেষ হয়েছিল ৩১ ডিসেম্বর।





