বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিসিএসে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে এবং ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি আরও জানিয়েছে, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট।
প্রার্থীরা এই বিসিএসে অংশ নিতে ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া আবেদন ফি পরিশোধের সুযোগ থাকবে আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত।





