সরকার তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়েছে এবং তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া একজন সচিবকে নতুনভাবে পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন রবিবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব এসএম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।