লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তিনশতাধিক শতাধিক লোকের খাবার আয়োজন করায় বিএনপি'র শহিদ নামে এক কর্মীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্প্রতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাজী কালেয়েতপুর গনভোজের আয়োজন করায় জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হাজিরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাজী কালেয়েতপুর কেন্দ্রে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণসংযোগকে সামনে ৩০০লোকের ভোজের আয়োজন করা হয়েছে।
আগামীকাল অনুষ্ঠিতব্য এই আয়োজনে বিপুল সংখ্যক লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে লক্ষ্মীপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির।
এদিকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটের আগে প্রার্থীর পক্ষে বড় ধরনের খাওয়া-দাওয়া বা গণভোজের আয়োজন করা নিষিদ্ধ বলে উল্লেখ রয়েছে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার অভি দাশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, হাজিরপাড়ায় প্রায় তিনশতাধিক লোক নিয়ে বিএনপি প্রার্থীর পক্ষে গনভোজের আয়োজন করেন শহিদ নামে বিএনপি কর্মী। এইসময় আচরণ বিধিলঙ্ঘন করায় তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।





