জনগণের আস্থা, পাঠকের ভালোবাসা আর দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতি-এই তিনকে সামনে রেখে ১ লক্ষ ফলোয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করলো জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম মিরর নিউজ।

রোববার (২২জুন) সন্ধ্যয় মিরর নিউজ এর কার্যালয়ে পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং মিরর নিউজ এর চেয়ারম্যানের উপস্থিতিতে কেক কেটে এই উদযাপন অনুষ্ঠিত হয়।

মিরর নিউজ-এর সম্পাদনা পর্ষদ এক বিবৃতিতে জানায়, \"এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়-এটি আমাদের প্রতি আপনাদের বিশ্বাস, সমর্থন ও ভালোবাসার প্রতিচ্ছবি। আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও গণমানুষের পক্ষে থেকে সত্য তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।\"

সাধারণ পাঠকদের পাশাপাশি অনেক গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিশ্লেষকরাও মিরর নিউজ-এর এই অর্জনের প্রশংসা করেছেন।

মিরর নিউজ এর চেয়ারম্যানের বলেন, শিগগিরই পাঠকদের জন্য একটি বিশেষ আয়োজন এবং কিছু নতুন উদ্যোগ নিয়ে আসছি আমরা। মিরর নিউজ-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারাই আমাদের প্রেরণা।