বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। জানুয়ারি ২০২৬–এ ৩৫টি ধর্ষণ, ২টি যৌন হেনস্থা এবং ৬টি কন্যা বিবাহ ও দাম্পত্য সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।


\r\n

শুক্রবার প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্র–এর ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: জানুয়ারি ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

\r\n

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে পারিবারিক পরিবেশে ৩১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা নারী নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগের ইঙ্গিত দেয়। এছাড়া যৌতুক-সংক্রান্ত সহিংসতা ৬টি এবং গৃহকর্মী নির্যাতনের ঘটনা ১টি। তবে এ মাসে কোনো অ্যাসিড হামলার ঘটনা ঘটেনি।

\r\n

শিশুদের ক্ষেত্রেও পরিস্থিতি আশঙ্কাজনক। জানুয়ারিতে শিশু নির্যাতনের ৩৫টি এবং শিশু হত্যার ২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ জরুরি।