বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নাম্বার হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন এবং ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন।
জ্বালানি উপদেষ্টা তার পোস্টে লিখেছেন, “আমার ফোন নাম্বার হ্যাকড হয়েছে। আমি কোনো আর্থিক সাহায্য চাইছি না। এ ধরনের অনুরোধ এড়িয়ে চলুন।”
ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।





