অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিদেশে চিকিৎসার জন্য যেকোনো প্রয়োজনীয় অর্থ সরকার সরবরাহ করবে।
সোমবার দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক এবং এটি আরও স্থিতিশীল হবে। নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।





