• ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ রোধে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

  • \r\n

    শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় সংঘটিত হামলার সঙ্গে জড়িত আসামিরা যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

    \r\n

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও মোটরবাইক তল্লাশি করা হচ্ছে। বিচ্ছিন্ন বা এলোমেলোভাবে চলাচলকারী ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। শহর এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির দুটি পিকআপে নিয়মিত টহল কার্যক্রম চালু রাখা হয়েছে।