ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব।

রোববার রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন- সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সালের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।