হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে তিনি বলেন, কৌশলগত কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ আপাতত বন্ধই থাকবে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হলো হরমুজ প্রণালি। বৈশ্বিক তেল পরিবহনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই পথ দিয়ে হয়। প্রণালিটি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

ভাষণে মোজতবা খামেনি জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, শত্রুপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকবে।