বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুলকে আপাতত পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরেন।