বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, “ম্যাডামকে আজ সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।”

দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করতে হয় তাকে।