দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে সভাপতি তাবিথ এম আউয়াল।
শনিবার ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের ঠনারখালে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রপ্রবাসী কামরুল শিহাবের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তাবিথ আউয়াল বলেন, আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির বিকল্প নেই। বিএনপি ছাড়া অন্য কোনো দল এ দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারবে না।
তিনি আরও বলেন, তাই সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।
পথসভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রপ্রবাসী কামরুল শিহাব ও জেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল মান্নান মুন্না।





