কুষ্টিয়া প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের উদ্যোগে ৯ম বারের মতো ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল ইসলাম, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসরাইল হোসাইন, পরিচালক আব্দুর রহমান, সদস্য ইমরান হোসাইন বাপ্পি সহ প্রমুখ
স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আমরা ২০১৮ সাল থেকে 'ঈদের আনন্দ পৌঁছে যাক অসহায়ের দুয়ারে' এই স্লোগানকে সামনে রেখে নিয়মিতভাবে ঈদুল ফিতরের আগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকে। তিনি আরো বলেন আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য স্বপ্ন পূরণ ফাউন্ডেশন প্রতিবছর ঈদ উপহার বিতরণ ছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবক মূলক কাজ পরিচালনা থাকে





