আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।


\r\n

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ফরম সংগ্রহ করেন।


\r\n

এসময় সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


\r\n

আলী হোসেন জানান, “আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ ফরম সংগ্রহ করেছি, পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নেবেন।”


\r\n

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি, যা সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত, সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানার পাশাপাশি অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে দেওয়া হয়েছে।