স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ দাবি তুলে ধরেন।
ওয়াশিংটনভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিন স্বীকৃতি সংক্রান্ত এক শীর্ষ সম্মেলনের পর সানচেজ এ আহ্বান জানান।
গাজায় ইসরাইলের যুদ্ধের তীব্র সমালোচক হিসেবে পরিচিত সানচেজ বলেন, “এই সম্মেলন গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হলেও এটি কোনো চূড়ান্ত সমাধান নয়, বরং কেবল শুরু মাত্র।” তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি এবং সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা উচিত।
এ সময় তিনি আরও বলেন, “আমাদের অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে এবং শান্তির সম্ভাবনা তৈরি করতে হবে।”
বামপন্থী এই স্প্যানিশ নেতা গাজায় ইসরাইলের হামলার কড়া সমালোচক। এর আগে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে স্পেনও গত মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
\r\n\r\n\r\n\r\n\r\n
এদিকে সম্প্রতি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার সানচেজকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ আখ্যা দেন। এর পরিপ্রেক্ষিতে স্পেন মাদ্রিদে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে।





