ভূমি খাতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন  ভূমিমন্ত্রী  মো. মিজানুর রহমান মিনু ।


ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সেবাখাতে ঘুষ ও দুর্নীতি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ-দুর্নীতি প্রতিরোধে মন্ত্রণালয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং সেবার মান নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হবে।