সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার সেনানিবাস এলাকায় সেনাপ্রধানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, সেনাপ্রধানের আমন্ত্রণে মির্জা ফখরুল সেখানে যান।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিএনপি বা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





