প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দেশি-বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিইসি বলেন, “কমিশন সংস্কারের বিষয়টিকে গুরুত্বসহকারে বাস্তবায়ন করছে এবং যেকোনো ধরনের অনিয়মের ওপর কঠোর নজরদারি করবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। নির্বাচনের প্রতিটি ধাপে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সব প্রস্তুতি শেষে ভোট প্রক্রিয়া অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে।”

সিইসি জানান, “সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আগামীকালের নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের রিপোর্ট ভোটের প্রকৃত পরিস্থিতি তুলে ধরবে।”