সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট টেইলর বা কাঠের পায়ে হাঁটার পথে একটি বাঘ দেখা গেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা বাঘটিকে ফুট টেইলরে দেখতে পান। বনপ্রহরীরা ডাকাডাকি করলে বাঘটি কিছুক্ষণ পর বনের গভীরে চলে যায়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাড়বাড়িয়া অংশে আগে থেকেই বাঘের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। বিশেষ করে হাড়বাড়িয়ার দিঘির পাড়ে প্রায়ই বাঘ দেখা যায়। তবে ফুট টেইলরে সরাসরি বাঘ দেখা যাওয়া এই প্রথম ঘটনা।
বিভাগীয় বন কর্মকর্তা আরও জানান, বিভিন্ন স্থানে বাঘের বিচরণ চোখে পড়ছে, যা ইঙ্গিত দেয় যে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে।





