রাশিয়ার সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায় শক্তিশালী ভূমিকম্পের পর পরপর তিনটি সুনামি ঢেউ আঘাত হেনেছে। শেষ ঢেউটি সবচেয়ে ভয়াবহ ছিল, যা বন্দর এলাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করে রাখা কয়েকটি জাহাজকে সাগরের দিকে টেনে নিয়ে যায়। বিবিসির এক প্রতিবেদনে বুধবার (৩০ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
\r\nরাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএএসএস জানায়, তৃতীয় ঢেউটি ছিল \"অত্যন্ত শক্তিশালী\" এবং তা শহরের কিছু অংশ প্লাবিত করে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পাশের একটি পাহাড়ের ওপর। সেভেরো-কুরিলস্ক শহরে প্রায় দুই হাজার মানুষ বসবাস করে। সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত তারা নিরাপদ অবস্থানে থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
\r\nএর আগে আঘাত হানা ভূমিকম্পে রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলের একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে টিএএসএস। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জরুরি বিভাগ।





