সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। ফলে ওই এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে

\r\n

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি ধরাকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু এবং যুবদল নেতা শহিদ মিয়ার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপি ও যুবদলের অস্থায়ী অফিসে ভাঙচুর চালানো হয়।

\r\n

সংঘর্ষের পর থেকেই মধ্যনগর বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

\r\n

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, \"বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।\"

\r\n

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এক বিজ্ঞপ্তিতে জানান, \"পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জনসমাগম নিষিদ্ধ থাকবে।\"

\r\n

সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।