মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যাশিশুর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে পালন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


র‍্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম সান্তনু চৌধুরী, সহকারী কমিশনার শানজিদা হায়দার নুপুর, জেলা মহিলা পরিষদের সভাপতি কাজী লাবনী জামান, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী ও কাজী টেনিস ফারজানা। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল।


আলোচনা সভায় নারী নির্যাতন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়।


এদিকে সকাল সাড়ে ৯টায় জেলা স্টেডিয়ামের সামনে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে এডাব মাগুরা জেলা শাখা। এতে বক্তব্য দেন সভাপতি কাজী কামরুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন মেরী, সদস্য কল্যাণী বিশ্বাস, কাজী মফিজুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম।


উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।