সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম. রুহুল হক এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৫৬টি হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।


\r\n

বুধবার (৮ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল।


\r\n

দুদকের আবেদনে বলা হয়েছে, জব্দ করা ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে ২টি এবং আরেক আত্মীয় জিয়াউল হকের নামে ১৫টি হিসাব। এসব হিসাবে মোট ১৫ কোটি ৪০ লাখ টাকার স্থিতি রয়েছে।


\r\n

দুদকের সহকারী পরিচালক এস. এম. রশেদুল হাসান এই আবেদন করেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, রুহুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। অনুসন্ধানে জানা গেছে, তারা অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক আদালতকে জানায়।