সাবেক অ্যাটর্নি জেনারেল মো. সালাউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মো. সালাউদ্দিন আহমেদ ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০০৮ সালের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান এবং ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।





