কালিগঞ্জ প্রতিনিধি (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সরকারি কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস এ চান্স প্রাপ্ত সাতজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজের হলরুমে অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক শিক্ষক পরিষদের সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আব্দুল কাদের, প্রভাষক শরিফুজ্জামান শরিফ (পদার্থবিদ্যা), প্রভাষক মোঃ বেলাল সিদ্দিক (রসায়নবিদ্যা), কম্পিউটার শিক্ষক অপারেটরসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।


কলেজের অধ্যক্ষ মেধাবী শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের অভিজ্ঞতা শোনেন এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে বিনিময় মাধ্যমে কলেজের শিক্ষার মান ও সুনাম ধরে রাখার আহ্বান জানান।


সাতজন শিক্ষার্থী হলেন— শারমিন সুলতানা মিম (ইউনিট যমুনা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সাংবাদিক শেখ শরিফুল ইসলামের কন্যা), মোঃ সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম হোসেন, মোঃ জুবায়ের হোসেন আলিফ, মোঃ শাহরিয়ার নাফিস, তূর্য ঘোষ এবং মোঃ রাইফুল ইসলাম হাবিব। তারা ২৫–২৬ শিক্ষাবর্ষে মেডিকেলে এমবিবিএস এ মেরিট স্কোরে স্থান অর্জন করেছেন।


কালিগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।


ছবি: এমবিবিএস এ চান্স প্রাপ্ত সাতজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের মতবিনিময় ও উষ্ণ অভ্যর্থনার একাংশ।