সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসানুল বান্না ও যুগ্ম আহ্বায়ক তানভীর ফুয়াদ সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। ২৩ জানুয়ারি শুক্রবার তারা নিজ নিজ ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন।


\r\n

আহ্বায়ক হাসানুল বান্না লিখেছেন, “আমি ছাত্র অধিকার পরিষদ, প্রতাপনগর ইউনিয়ন থেকে পদত্যাগ করলাম।” তবে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।


\r\n

জম্ম আহ্বায়ক তানভীর ফুয়াদ জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মীদের মতামত উপেক্ষা করে নিজেদের স্বার্থে আসন সমঝোতা করেছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কিছু বিতর্কিত সিদ্ধান্তই তার পদত্যাগের কারণ।


\r\n

নতুন কোনো রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে তিনি বলেন, “আনুষ্ঠানিকভাবে নির্বাচনের আগে যোগদানের সিদ্ধান্ত জানানো হবে।”


\r\n

পদত্যাগপত্রে তারা সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে ছাত্র অধিকার পরিষদের কল্যাণ কামনা করেছেন।


\r\n

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনায় আলোচনার সৃষ্টি হয়েছে, তবে ছাত্র অধিকার পরিষদের স্থানীয় পর্যায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।