আগামী শনিবার (২২ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘণীভূত হতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


মঙ্গলবার (১৮ নভেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি নিম্নরূপ:

    \r\n
  • \r\n

    বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

  • \r\n
  • \r\n

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা এবং শুষ্ক থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • \r\n
  • \r\n

    শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • \r\n
  • শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা এবং শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • \r\n

\r\n\r\n\r\n

সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।