সাংবাদিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

\r\n

বুধবার (৪ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

\r\n

স্ট্যাটাসে তিনি লেখেন, “যদি ৫ আগস্ট না হতো, যদি জুলাই অভ্যুত্থান ব্যর্থ হতো—তাহলে এ সাংবাদিকরাই নিজেদের ভূমিকাকে সাহসী সাংবাদিকতা বলে দাবি করে হাসিনার কদমবুচিতে ব্যস্ত হয়ে পড়ত, পুরস্কার নিত।”

\r\n

তিনি আরও মন্তব্য করেন, “এই ‘হাসিনার মিডিয়া সন্ত্রাস’ কারও একার ওপর থেমে থাকবে না—আজ সেটা আমার ওপর, কাল হয়তো আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে।”

\r\n

হাসনাতের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। সাংবাদিকদের একটি অংশ বিষয়টি ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ একে মত প্রকাশের স্বাধীনতা বলেও উল্লেখ করছেন।