নিউইয়র্ক সিটির মেয়র পদে ভোটগ্রহণ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তবে, আগাম ভোট ইতোমধ্যেই শুরু হয়েছে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা তিন প্রার্থীর মধ্যে কেন্দ্রীভূত—ডেমোক্রেটিক পার্টির জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান পার্টির কার্টিস স্লিউয়া।


\r\n

প্রার্থীরা শহরজুড়ে ভোটারদের সমর্থন অর্জনের জন্য প্রচারণা চালাচ্ছেন। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রকাশিত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ডাবল-ডিজিট ব্যবধানে এগিয়ে রয়েছেন।


\r\n

নিউ ইয়র্ক টাইমসের জরিপ অনুযায়ী, সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৩ শতাংশ জোহরান মামদানিকে সমর্থন জানিয়েছেন। প্রাক্তন ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু এম. কুমো সমর্থন পেয়েছেন ৩৩ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিউয়ার সমর্থন পেয়েছেন ১৪ শতাংশ।


\r\n

৩৪ বছর বয়সী জোহরান মামদানি তরুণ ও প্রগতিশীল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং বিশেষ করে শহরের যুবসমাজ ও নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে তার প্রচারণা দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্লেষকরা জানান, তার দিকে আন্তর্জাতিক মনোযোগও রয়েছে।


\r\n

অন্যদিকে, ৬৭ বছর বয়সী অ্যান্ড্রু কুমো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে লড়ছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।